ওয়ারিশদের মধ্যে জমি বাটোয়ারা: মোবাইলে দাগ ভাগের প্রস্তাব

কার কত অংশ, তা জানা — কিন্তু দাগের কোন দিকটা কার, রাস্তার দিকটা কে পাবে, পুকুরের পাড় কার ভাগে পড়বে? বেশিরভাগ পরিবারে আলোচনা আটকে যায় এখানেই। আমিন আসার আগে দাগটা অংশ অনুযায়ী ভাগ করে নকশায় দেখে নিলে কথা অনেক সহজ হয়।

Read in English →

বাবা-মায়ের রেখে যাওয়া একটা দাগ, তিন ভাইবোন। অংশ ঠিক আছে, কিন্তু জমি তো কাগজে ভাগ হয় না, মাঠে হয়। কেউ চায় রাস্তার দিক, কেউ ঘরের দিক। হাতে আঁকা নকশায় দাগ টেনে "মোটামুটি সমান" বলা থেকেই পরে সবচেয়ে বেশি বিরোধ হয়। তাই আগে দেখে নিন: অংশ অনুযায়ী সোজা রেখায় ভাগ করলে প্রতিটি ভাগ কোথায় পড়ে, আর কতটুকু জমি পায়।

১ মিনিটের ভিডিও: ২৩ শতকের দাগ ১ : ১ : ২ অংশে ভাগ

প্রথম ধাপ: কার কত অংশ

দাগ ভাগের আগে অংশগুলো জানা চাই। এগুলো আসে উত্তরাধিকার আইন থেকে, বা খতিয়ানে আগে থেকে লেখা অংশ থেকে:

  • উত্তরাধিকার: কার কত অংশ, তা আইন অনুযায়ী ঠিক হয়; সরকারের উত্তরাধিকার ক্যালকুলেটর বা আইনজীবীর কাছ থেকে জেনে নিন।
  • খতিয়ানের অংশ: পুরোনো খতিয়ানে মালিকদের অংশ আনা-গণ্ডায় লেখা থাকলে, আগে সেগুলো পড়ে নিন — আনা-গণ্ডা পড়ার উপায় দেখুন।
  • নিজেদের সম্মতি: সবাই রাজি থাকলে যেকোনো অনুপাত, যেমন ১, ১, ২ বা শতাংশে ৪০, ৩৫, ২৫।

দ্বিতীয় ধাপ: কাটার দিক ঠিক করা

একই অংশ, কিন্তু দিক বদলালে ভাগের আকার পুরো বদলে যায়। মূল তিনটি উপায়:

  • উত্তর-দক্ষিণ বা পূর্ব-পশ্চিম রেখা: ম্যাপের দিক ধরে সোজা ভাগ — সবচেয়ে সহজে বোঝা যায়।
  • প্রতি ভাগ একটি বাহু ছুঁয়ে: রাস্তা বা খালের দিকের বাহু বেছে নিলে প্রত্যেকে সেই দিকের কিছুটা পায়। রাস্তার দিক নিয়ে ঝগড়া এড়ানোর সবচেয়ে কাজের উপায়।
  • বাহুর সমান্তরাল ফালি: একটা দিক থেকে স্তরে স্তরে ভাগ — তখন প্রথম ভাগই রাস্তার পাশে থাকে।

L বা U আকারের দাগে সাবধান

বাঁকানো দাগে সোজা রেখায় কাটলে কোনো একটা ভাগ দুই টুকরো হয়ে যেতে পারে — এক ভাগ, কিন্তু মাঝে অন্যের জমি। তখন কাটার দিক বদলে দেখুন; অ্যাপ এমন ভাগ ধরিয়ে দেয়, আর তখন সেটা যোগ করতে দেয় না।

একটি উদাহরণ

ভিডিওর দাগটি ২২.৯৯৯ শতক। অংশ ১ : ১ : ২, উত্তর-দক্ষিণ রেখায়, পশ্চিম থেকে:

  • ভাগ ১: ৫.৭৫০ শতক
  • ভাগ ২: ৫.৭৫০ শতক
  • ভাগ ৩: ১১.৫০০ শতক

যোগ করলে আবার পুরো ২২.৯৯৯ শতক (দশমিকের শেষ ঘরে গোলের জন্য একটু এদিক-ওদিক)। প্রতিটি ভাগের বাহুর মাপও দেখায়, তাই মাঠে খুঁটি কোথায় পড়বে আমিনকে বোঝানো সহজ।

মৌজা দাগ ও জমি পরিমাপ অ্যাপ আইকন

"মৌজা দাগ ও জমি পরিমাপ" অ্যাপে: দাগ ভাগ (বাটোয়ারা)

মাপা দাগ বেছে দাগ ভাগ করুন (বাটোয়ারা) (Pro · লঞ্চ অফারে ফ্রি)। অংশ লিখুন, তারপর দিক বেছে নিন: আড়াআড়ি (পূর্ব-পশ্চিম), লম্বালম্বি (উত্তর-দক্ষিণ), বা কোনো বাহু ধরে প্রতি ভাগ এই বাহু ছুঁয়ে অথবা এই বাহুর সমান্তরাল ফালি। ভাগগুলো ম্যাপে রঙে দেখায়, প্রতিটির জমি শতক, কাঠা ও কানি–গণ্ডায়। দাগ হিসেবে যোগ করুন চাপলে প্রতিটি ভাগ আলাদা দাগ হয় (যেমন ২৪৮৬/১, ২৪৮৬/২), আর PDF শেয়ার › পুরো বাটোয়ারা দিয়ে নকশা ও তালিকাসহ একটি রিপোর্ট পরিবারকে পাঠানো যায়। অ্যাপের পাতা

অ্যাপটি Google Play-তে, ফ্রি ও বিজ্ঞাপন ছাড়া। আরও ভিডিও: ইউটিউব চ্যানেল

Google Play-তে ইনস্টল করুন

যে ভুলগুলো এড়াবেন

  • শুধু মাপকে সমান ভাগ ভাবা। রাস্তার পাশের এক শতক আর ভেতরের এক শতকের দাম এক নয়। প্রস্তাব দেখে পরিবারে দাম নিয়েও কথা বলুন।
  • ভুল মাপের দাগ ভাগ করা। আগে দাগটা ঠিকমতো মাপুন, রেকর্ডের জমির সাথে মিলিয়ে দেখুন; ভুল মাপ ভাগ করলে ভুলটাও ভাগ হয়।
  • ঘর, পুকুর, কবর ভুলে যাওয়া। সোজা রেখা এগুলো দেখে না। দরকার হলে দিক বা অনুপাত বদলে দেখুন।
  • প্রস্তাবকে চূড়ান্ত ধরা। মাঠে আমিন দিয়ে চিহ্নিত করুন, আর রেজিস্ট্রি করা বাটোয়ারা দলিল করুন।

সংক্ষেপে

অংশ আইন বা খতিয়ান থেকে জানুন, দাগটা ঠিকমতো মাপুন, তারপর কয়েকটি দিকে ভাগ করে দেখুন কোনটা সবার কাছে ন্যায্য লাগে। সেই নকশা নিয়ে পরিবারে বসুন, তারপর আমিন আর দলিল।

বাটোয়ারা জমি ভাগ ওয়ারিশ দাগ মৌজা ম্যাপ

আরও পড়ুন

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

প্রত্যেক ওয়ারিশের অংশ কত, সেটা কি অ্যাপ হিসাব করে?

না। কার কত অংশ, তা উত্তরাধিকার আইন অনুযায়ী ঠিক হয়; সরকারের উত্তরাধিকার ক্যালকুলেটর (uttoradhikar.gov.bd) বা আইনজীবীর কাছ থেকে জেনে নিন। খতিয়ানে আগে থেকে লেখা আনা-গণ্ডা অংশ থাকলে অ্যাপের "খতিয়ানের অংশ" টুলে পড়ে নিতে পারেন। দাগ ভাগ সেই অংশগুলো ম্যাপে বসায়।

সব ভাগ কি সমান মাপের হয়?

অংশ অনুযায়ী হয়। ১, ১, ২ দিলে প্রথম দুই ভাগ সমান আর তৃতীয়টি দ্বিগুণ; ৪০, ৩৫, ২৫ দিলে ঠিক সেই শতাংশ। প্রতিটি ভাগের জমি শতক, কাঠা ও কানি–গণ্ডায় দেখায়, আর সব যোগ করলে পুরো দাগের মাপ হয়।

এই নকশা কি আইনি বাটোয়ারা?

না। এটা পরিবারের আলোচনার জন্য প্রস্তাব। চূড়ান্ত বাটোয়ারা হয় সবার সম্মতিতে, মাঠে আমিনের মাপ আর রেজিস্ট্রি করা বাটোয়ারা দলিলে।

এই সুবিধার জন্য কি টাকা লাগে?

"দাগ ভাগ" একটি Pro সুবিধা, তবে লঞ্চের সময় এটা ফ্রি। দাগ মাপা আর মৌজা ম্যাপ ডাউনলোড ফ্রি। সব হিসাব ফোনেই হয়।